ফুলপুরের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই: সিরাজুম মুনির

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের আয়োজনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি

2026-03-08T13:33:55+00:00
2026-03-08T13:33:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলপুরের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই: সিরাজুম মুনির
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:৩৩ পিএম   (ভিজিট : ৮৩)
আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত
X

আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত

আল মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের আয়োজনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ মার্চ) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান আয়োজক সিরাজুম মুনির রিফাত সাংবাদিকদের সঙ্গে খোলামেলা মতবিনিময় করেন এবং ফুলপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও জনকল্যাণে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি বলেন, ফুলপুরের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। 

তিনি আরও বলেন, “ফুলপুরকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত উপজেলায় রূপান্তরিত করাই আমার লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করে যেতে চাই।” 

মতবিনিময় সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফুলপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমাজের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy