কাল থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল

2026-03-08T13:39:36+00:00
2026-03-08T13:39:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কাল থেকে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১:৩৯ পিএম   (ভিজিট : ৯৭)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয় (ইংলিশ মিডিয়াম স্কুল) আগামীকাল সোমবার (৯মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের নির্ধারিত ছুটি পর্যন্ত বন্ধ (ছুটি) ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সকল ধরণের কোচিং সেন্টারের সকল কার্যক্রমও এ সময়ে বন্ধ থাকবে।

আজ রবিবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে ইংলিশ মিডিয়াম স্কুলসমূহের প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয় যে, যানজট কমিয়ে জনভোগান্তি লাঘব করতে আগামীকাল থেকেই এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

পরীক্ষা ও কোচিংয়ের ক্ষেত্রে নির্দেশনা: আবাসিক পরীক্ষা: শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়গুলোর শুধুমাত্র পূর্বনির্ধারিত আবাসিক পরীক্ষাসমূহ তাদের নিজস্ব শিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হতে পারবে।

কোচিং সেন্টার: বাংলা ও ইংলিশ মিডিয়াম উভয় মাধ্যমেই পরিচালিত দেশের সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও এসময়ের মধ্যে সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এ আদেশে আরও জানানো হয়, সরকারি এ সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে দেশের সরকারি প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে রমজানের ছুটি শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি থেকে। এ ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত। রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে এই দীর্ঘ ছুটি দিয়েছে সরকার। এবার ইংলিশ মিডিয়াম স্কুলও ছুটি দেওয়া হলো।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy