রোববার (৮ মার্চ) সকাল থেকে পৌরসভার ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সিরাজুল মোস্তফা, জয়নাল আবেদীন, দক্ষিন জেলা যুবদল নেতা আল মোহাম্মদ হিরু, যুবদল নেতা সওকত কামাল, ইয়াকুব নবী সুমন, ফোরকানুল ইসলাম, নজরুল, মোজাম্মেল এবং আবুল হোসেন প্রমুখ।
লায়ন রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “প্রাথমিকভাবে এ কর্মসূচি পৌরসভায় চালু করেছি। পরবর্তীতে পুরো উপজেলায় চালু করার পরিকল্পনা রয়েছে। এর আগে তিনি প্রায় দুই হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।”