প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় সেই ধর্ষিতা শিশুর পাশে দাঁড়ালেন যুবদল নেতা মুক্তার

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর শোকে স্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব

2026-03-08T15:28:24+00:00
2026-03-08T15:28:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর নির্দেশে নওগাঁয় সেই ধর্ষিতা শিশুর পাশে দাঁড়ালেন যুবদল নেতা মুক্তার
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:২৮ পিএম   (ভিজিট : ৫০৭)
নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার
X

নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার

নওগাঁর ধামইরহাটে শিশু ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর শোকে স্তব্ধ সেই পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। 

প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন সেই শিশুটির দায়িত্ব নেওয়ার পাশাপাশি ন্যায় বিচার পাইয়ে দিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও পরিবারটিকে সার্বিক সহায়তা দিয়ে বিএনপি সব সময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করা হয়।

ভুক্তভোগী শিশুটির পরিবার বলছে, শুক্রবার (০৬ মার্চ) বিকেলে ৬ বছর বয়সী মেয়েটি বাড়ির পাশে খেলাধুলা করছিলো। ওই সময়ে মতিবুল (৩০) নামে এক যুবক খাবার দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তার মা। এরপর পাশ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা প্রথমে তাকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় ওই রাতেই বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযুক্ত মতিবুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন তার চাচা।

এদিকে, এ ঘটনার খবর পাওয়ার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার আগেই ওইদিন সন্ধ্যায় ধর্ষক মতিবুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

শনিবার (৭ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে এলে বিষয়টি নজরে আসে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাৎক্ষণিক তিনি শিশুটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন নওগাঁ জেলা যুবদলকে।

নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার বলেন, নিষ্পাপ এক শিশুর ওপর এমন নৃশংস ঘটনা আমাদের সবাইকে মর্মাহত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটির পরিবারকে নগদ টাকা দিয়েছি এবং সমস্ত খরচের দায়ভার নিয়েছি। শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও আইনি লড়াইয়ে যা যা প্রয়োজন সবকিছুতেই যুবদল ও বিএনপি পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তিনি বলেন, আমরা চাই এই ঘটনার সাথে জড়িত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। একই সাথে ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করছি এই কঠিন সময়ে তারা একা নয়, বিএনপি ও যুবদল সব সময় তাদের পাশে থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy