প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:২৮ পিএম (ভিজিট : ১২৫)

X
নেত্রকোনা পৌরসভার উদ্যোগে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় রবিবার ‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালি উদ্ধোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদার।
পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. আরিফুল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা নুর মাহমুদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত শরীফ, মোহাম্মদ লুৎফুননুর, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সুমনা দত্ত, পৌর উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান মামুন, নিম্নমান সহকারী নুসরাত জাহান মুন, টিকাদানকারী প্রিয়াংকা দাস, সহকারী কর আদায়কারী সম্পা সাহা, টিকাদানকারী দেবী রানী সরকার এবং সহকারী কর আদায়কারী শারমীন জাহান প্রমুখ।