গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস

2026-03-08T15:44:21+00:00
2026-03-08T15:44:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৫৪)
গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়।
X

গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী বের করা হয়।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নারীরা আজ সমাজে সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। নারীরা যাতে স্বাধীনভাবে চলতে পারে এবং তাদের অগ্রযাত্রায় কোনো বাধা না থাকে, সে লক্ষ্যে সরকার কাজ করছে।

হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন, হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর একরামুল হক খোকন এবং সাংবাদিক আলী আক্কাছ।

অপরদিকে নিডা সোসাইটি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে র‌্যালি শেষে বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আরেকটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জেন্ডার ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

সভায় আরও বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোসাব্বির হোসেন, মজিবুর রহমান মজনু, ট্রান্সজেন্ডার প্রতিনিধি নদী সরকার, নিডা সোসাইটি নাটোরের নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, নারী নেত্রী শাহানাজ পারভীন, অঞ্জলী আফসার এবং অনির্মাণ কর্মসংস্থার নির্বাহী পরিচালক প্রভাতী রাণী বসাক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, নারী ও কন্যাদের ওপর জেন্ডারভিত্তিক সহিংসতা, নেতৃত্বের সীমিত সুযোগ, কম অংশগ্রহণ এবং বাল্যবিবাহসহ নানা বৈষম্য এখনও সমাজে বিদ্যমান। এসব বৈষম্য দূর করে নারীর অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে বিভিন্ন সামাজিক সংগঠন। এ লক্ষ্যে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এমপাওয়ারহার (EmpowerHer) প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy