প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৫৫ পিএম (ভিজিট : ৪৯৪)

X
'আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার' প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে রবিবার (৮মার্চ) র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার জান্নাতুল ফেরদৌস,মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা ও প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাষিস কর্মকার প্রমুখ।