মোরেলগঞ্জে নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহোযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার

2026-03-08T16:09:25+00:00
2026-03-08T16:09:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫৯)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহোযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রবিবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু, পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।

সভার সভাপতি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা ঘরে ও বাইরে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদের এই অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যে, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার মাধ্যমে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি নারীদের সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করতে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy