জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

শিক্ষা

চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।আজ

2026-03-08T16:22:28+00:00
2026-03-08T16:22:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৪:২২ পিএম   (ভিজিট : ১০৭)
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত
X

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি সাময়িক স্থগিত

চার দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীর চলমান অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আজ রবিবার (৮ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরের বোর্ডবাজার সংলগ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, গত সরকারের সময় তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। এমনকি কিছু কর্মকর্তা-কর্মচারীর চাকরিও কেড়ে নেওয়া হয়েছিল। পরে সরকার পতনের পর তারা উচ্চ আদালতের রায়ের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন। তবে আদালতের রায় থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো তাদের বিভিন্ন সুবিধা প্রদান করছে না বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

তারা জানান, প্রায় নয় মাস ধরে বিষয়টির সমাধানের অপেক্ষায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার মিয়াজ উদ্দিন বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে আদালতের রায় অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি প্রদান, বেতন কাঠামো সমন্বয়, আদালতের রায়ের সাংঘর্ষিক বিজ্ঞপ্তি বাতিল এবং কিছু কর্মকর্তা-কর্মচারীর শাস্তিমূলক বদলি বাতিল।

এ বিষয়ে চাকরি রক্ষা কমিটির মহাসচিব মিয়া হোসেন রানা ও কর্মকর্তা মিয়াজ উদ্দিন জানান, চার দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বিষয়গুলো বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। 

সেই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলনকারীরা আপাতত তাদের অবস্থান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। আন্দোলনকারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy