কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে লাগা আগুনের কারণে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।রোববার দুপুরের

2026-03-08T17:13:46+00:00
2026-03-08T17:13:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম   (ভিজিট : ৫৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ করে লাগা আগুনের কারণে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার দুপুরের দিকে উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ডি ব্লকে কয়েকটি ঘর থেকে আগুনের ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আগুন দ্রুত আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ক্যাম্পের স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

তিনি জানান, তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানা যাবে। এ পর্যন্ত কয়টি ঘর আগুনে পুড়ে গেছে তাও বলা যাচ্ছে না।





  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  আগুন  কক্সবাজার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy