প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৫:৩৯ পিএম (ভিজিট : ১৬০)

X
রামগঞ্জে পোশাক কিনতে এসে আল মনসুর ড্রাগ হাউজের ওয়াল ধবসে ফাহাদ হোসেন (১৭) নামের কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে
লক্ষীপুরের রামগঞ্জে মায়ের সাথে ঈদের জন্য পোশাক কিনতে এসে আল মনসুর ড্রাগ হাউজের ওয়াল ধবসে ফাহাদ হোসেন (১৭) নামের কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আরো ৫ জন মারাত্নক আহত হন।
আজ রবিবার (৮মার্চ ) বেলা ৩ টার দিকে রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন আল মুনসুর ড্রাগ হাউজের সামনে ঘটনাটি ঘটেছে। নিহত ফাহাদ হোসেন পৌরসভার বাঁশঘর গ্রামের আলমগীর হোসেন বকুলের ছেলে।
জানাযায়, ফাহাদ হোসেন তার মায়ের সাথে এসেছে ঈদের নতুন জামাকাপড় কিনতে। এ সময় তাঁরা রামগঞ্জ চৌরাস্তা সংলগ্ন কাজী হোটেলের পাশে আল মুনসুর ড্রাগ হাউজের সামনে দাঁড়ালে অরক্ষিত থাকা আল মুনসুর ড্রাগ হাউজের দোকানের কাজ চলমান অবস্থায় ওয়াল ধসে ফরহাদ হোসেনের উপর পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে রামগঞ্জ থানা পুলিশ ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার রামগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে গেলে দায়ীরত ডাক্তার মৃত ঘোষণা করে।
এই রিপোর্ট লেখা পযন্ত মামলা প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে নিহত ফরহাদের স্বজনেরা জানান।