হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ১৪ দিনের পুলিশ হেফাজতে

অনলাইন ডেস্ক

আইন-আদালত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী দুজনকে কলকাতার একটি আদালতে হাজির করা হয়েছে। রবিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে হাজির করার পরে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

2026-03-08T20:25:35+00:00
2026-03-08T20:28:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ১৪ দিনের পুলিশ হেফাজতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:২৫ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৬ ৮:২৮ পিএম  (ভিজিট : ১৯৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার মূল পরিকল্পনাকারী দুজনকে কলকাতার একটি আদালতে হাজির করা হয়েছে। রবিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে হাজির করার পরে তাদের ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বনগায় আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে ফের তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। 

 ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি বাংলাদেশের পটুয়াখালী এলাকায় এবং ৩৪ বছর বয়সেই আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়। 

নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেপ্তার করে। 

এসটিএফ সূত্রে খবর,  ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন দুজনেই হাদিকে হত্যার বিষয়টি স্বীকার করেছে। তারা উভয়ই মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং গত কয়েক মাস ধরে বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষে তাদের অবস্থান ছিল বনগায়। অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের স্থানীয় আদালতে তোলা হলে পুলিশ রিমান্ডের নির্দেশ দেয় আদালত। নিজেদের হেফাজতে নিয়ে ওই দুই অভিযুক্ত ব্যক্তিকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় এসটিএফের তদন্তকারী কর্মকর্তারা। পরে আদালত দুজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চ-এর মুখপাত্র হাদিকে গুলি করে এবং এতে তিনি গুরুতর আহত হন। ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি। 




  বিষয়:   পুলিশ হেফাজত  ফয়সাল  হাদি হত্যা 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy