মালিকের খোঁজ না পেয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে, দুর্বৃত্তরা মাইক্রোবাসে পালাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।এ সময় এক সিকিউরিটি গার্ডকে অস্ত্র ঠেকিয়ে

2026-03-08T20:06:13+00:00
2026-03-08T20:06:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালিকের খোঁজ না পেয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে, দুর্বৃত্তরা মাইক্রোবাসে পালাল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৮০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

এ সময় এক সিকিউরিটি গার্ডকে অস্ত্র ঠেকিয়ে হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে। শনিবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে টঙ্গী পশ্চিম থানা এলাকার সাতাইশ রাজনগর শাহজালাল রোড সংলগ্ন তুশুকা ফ্যাক্টরির পাশের আশরাফুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, মায়ের দোয়া এস্টেট এর সিকিউরিটি গার্ড মো. নান্টু গাজী (পিতা: মৃত শাজাহান গাজী, মাতা: ফাতেমা বেগম, গ্রাম: সাতাইশ বাগানবাড়ী, রাজনগর) চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। 

এ সময় মাস্ক পরা দুইজন অজ্ঞাত ব্যক্তি এসে এস্টেটের মালিক কামরুল ইসলামের অবস্থান জানতে চান। সিকিউরিটি গার্ড নান্টু গাজী মালিকের অবস্থান বা মোবাইল নম্বর দিতে অস্বীকৃতি জানালে কিছুক্ষণ পর আরও দুইজন মাস্কধারী দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে একজন নান্টু গাজীর মাথায় পিস্তল বা রিভলভার ঠেকিয়ে গুলি করার হুমকি দেয়। একপর্যায়ে কোনো তথ্য না পেয়ে দুর্বৃত্তরা পরপর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

 এ সময় প্রকল্পের ভেতরে থাকা অন্যান্য গার্ড ও স্থানীয় লোকজন ‘ধর ধর’ বলে চিৎকার করে ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যায়। পরে দুর্বৃত্তরা শাহজালাল রোড সংলগ্ন স্পিরিট গার্মেন্টসের প্রধান ফটকের বিপরীত পাশে রাখা একটি হায়েস/নোহা ব্র্যান্ডের মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

প্রাথমিক অনুসন্ধানে প্রত্যক্ষদর্শী ও প্রকল্পের মালিক কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy