টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর উদ্যোগে ইফতার মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাটের ব্যক্তিগত উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।টঙ্গীর

2026-03-08T19:40:27+00:00
2026-03-08T19:40:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীর উদ্যোগে ইফতার মাহফিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৭৯)
গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


 টঙ্গী পূর্ব থানার ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাটের ব্যক্তিগত উদ্যোগে গণ-ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 টঙ্গীর ফকির মার্কেট এলাকায় সাধারণ মানুষ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজিন, আলেম-ওলামা, সমাজ সেবক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের  ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট । মোঃ আব্দুল  হাদী পাঠানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ শাহিন ফকির,মোঃ মোশারফ হোসেন  ফকির , সৈয়দ নুর আলম, মোঃ শাজাহান মন্ডল, যোহ মন্ডল,মোঃ সেলিম ভান্ডারি, সুজন ,মুন্না ওয়াহিদ,চঞ্চল ,রাকিব, রাব্বি, ইমরান, আনাস মন্ডল ,আলিফ,আবু সুফিয়ান,  শিপন, নাহিয়ান,রিফাত ,মাসুদ,হাসান সহ
 এছাড়া স্থানীয় মুরব্বিসহ  ও অত্র এলাকার মার্কেট কমিটি ও ব্যাবসায়িক বৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে সকল মুসলিম উম্মতের  ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সম্রাট বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মাদক ও সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন। 

তিনি আরও বলেন, আমি আপনাদের নেতা হয়ে নয়, একজন সেবক হয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচন হলে আপনারা আমাকে ভোট দিয়ে পাশে থাকবেন এবং এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy