পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক নারী

2026-03-09T10:35:57+00:00
2026-03-09T10:35:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১০১)
X

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদৌস। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আউয়াল এবং নিতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নারীরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy