প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম (ভিজিট : ১৫৮)

X
সংগৃহীত ছবি
দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার (৮ মার্চ) রাত ৮ সময় পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৯ মার্চ) দুপুরে মাদকদ্রব্য সহ আটককৃত ব্যক্তিকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আঃ রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মৃত আবু তালেবের ছেলে আশিকুর রহমান মিন্টু (৪৩) কে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে ১০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ আটক ব্যক্তিকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।