ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) দুপুরে

2026-03-09T15:24:42+00:00
2026-03-09T16:18:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৩:২৪ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৬ ৪:১৮ পিএম  (ভিজিট : ১৭২)
প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার
X

প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার

ব্যক্তিগত কারণ দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার (৯ মার্চ) দুপুরে পদত্যাগের বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সাইমুম রেজা বলেন, কয়েকদিন আগে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। সেই হিসাবে শেষ কর্মদিবস ছিল রোববার। মূলত আগের পেশায় ফিরে যেতেই এ সিদ্ধান্ত নেওয়া। এছাড়া অন্য কোনো কারণ নেই। প্রসিকিউশন জানায়, চিফ প্রসিকিউটর বরাবর নিজের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। তার আবেদনটি মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর।

জুলাই গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে ২০২৪ সালের ৮ অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দেন সাইমুম রেজা। রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এই আইনজীবী।

উল্লেখ্য, সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা দিয়ে সাইমুম রেজা তালুকদারকে প্রসিকিউটর পদে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৭ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।




  বিষয়:   ট্রাইব্যুনাল  প্রসিকিউটর সাইমুম রেজা  পদত্যাগ  চিফ প্রসিকিউটর 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy