নেছারাবাদের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

2026-03-09T17:50:41+00:00
2026-03-09T17:50:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবো: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ২১৯)
নেছারাবাদে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন
X

নেছারাবাদে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। আজ সকাল ১০টায় তিনি উপজেলার জলাবাড়ি ইউনিয়নের নাপিতখালী এলাকায় একটি গুরুত্বপূর্ণ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টায় তিনি স্বরূপকাঠি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল কাম সাইক্লোন শেল্টারের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নাপিতখালী সেতু নির্মিত হলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে। একই সঙ্গে নতুন সাইক্লোন শেল্টার ভবনটি প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে প্রতিমন্ত্রী নেছারাবাদ উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে একটি পরিচিতি সভায় অংশগ্রহণ করেন। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন সরকারি কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরবর্তীতে তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন। সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম ও সেবামূলক কাজের অগ্রগতি সম্পর্কে বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, উপজেলা পর্যায়ে সরকারি কাজের গতি আরও বাড়াতে হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বিশেষভাবে আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে যেন কোনো সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নেছারাবাদ উপজেলার উন্নয়ন এবং মানুষের প্রত্যাশা পূরণে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy