বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

2026-03-09T19:27:42+00:00
2026-03-09T19:27:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫৬)
বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
X

বেনাপোল সীমান্ত থেকে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (৯ মার্চ) দিনব্যাপী বিজিবির আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় ৪০ বোতল Eskuf Syrup, ৯টি শাড়ি, ১,৯৮০টি বিভিন্ন প্রকার বাজি এবং ২৭১টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২লক্ষ ৮৮হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রকে আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy