পূর্বধলায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযানে এমপি মাছুম মোস্তফা

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার পূর্বধলায় “কমিউনিটি ক্লিনিং ডে” উদযাপন উপলক্ষে পূর্বধলা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আজ সোমবার পরিষ্কার পরিচ্ছন্নতা

2026-03-09T19:46:20+00:00
2026-03-09T19:46:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযানে এমপি মাছুম মোস্তফা
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নেত্রকোণার পূর্বধলায় “কমিউনিটি ক্লিনিং ডে” উদযাপন উপলক্ষে পূর্বধলা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় আজ সোমবার পরিষ্কার পরিচ্ছন্নতা প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। 

পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্লাস্টিক বর্জ্যমুক্ত উপজেলা গড়তে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহন করেন ১৬১, নেত্রকোণা ৫, আসনের সংসদ সদস্য, সহকারী অধ্যাপক মাছুম মোস্তফা।  

অভিযান পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার বাবলী রংমা, তন্ময় সাংমা, জুলিয়া নাহিরা, বেটেল সরকারসহ ওয়ার্ল্ড ভিশনের অন্যান্য প্রতিনিধি, শিশু ও যুব ফোরামের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ জনগন ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।    

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। ওয়ার্ল্ড ভিশনকে এমন একটি সুন্দর আয়োজনের জন্য প্রথমেই ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, আমাদের বাহ্যিক পরিবেশ পরিষ্কারের সাথে সাথে ভিতরের মন মানসিকতাও পরিষ্কার রাখতে হবে। ব্যবসায়ী মালিক সমিতি ও ব্যবসায়ীদের লক্ষ করে বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব। কেননা পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ সমাজের ভিত্তি।” তিনি ওয়ার্ল্ড ভিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন “এ ধরনের উন্নয়ন মূলক ও সামাজিক উদ্যোগে আমি সব সময় ওয়ার্ল্ড ভিশনের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”  তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযানকে টেকসইভাবে চালিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন। 

সভাপতির বক্তব্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার কাজল এ. দ্রং, বলেন পূর্বধলা এপি ওয়ার্ল্ড ভিশন প্রত্যাশা করে, এই উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি মানুষকে পরিচ্ছন্নতার প্রতি সচেতন করবে এবং স্থানীয় পরিবেশকে আরও সুস্থ, সুন্দর ও বাসযোগ্য করে তুলবে।

আলোচনা শেষে প্রধান অতিথিকে নিয়ে রৌশনারা রোডের জামায়াতের কার্যালয়ের পাশে ঔষধি ও ফলদ গাছের চারা রোপন করা হয়। পরে প্রায় ২ঘন্টা ব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানটি রৌশনারা রোড থেকে শুরু হয়ে পূর্বধলা বাজারের বিভিন্ন অংশে পরিচালিত হয়। পুরো সময় সাথে থেকে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে সরাসরি অংশগ্রহন করেন এমপি মাছুম মোস্তফা।  






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy