প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:০৬ পিএম (ভিজিট : ৪২)

X
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নেছারিয়া আইডিয়াল (দাখিল) মাদ্রাসা এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮মার্চ) বিকেলে পাইনাদী সিআই খোলা নতুন মসজিদ সংলগ্ন মা ভবনে টপ ছাদে ইফতার মাহফিল উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন হাজী সামছুল হক তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইনাদী দারুল ইসলাম মসজিদের সভাপতি আলহাজ্ব শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সিদ্দিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে উক্ত মাদরাসা কোমলমতি ছাত্র ছাত্রীদের উপস্থিতি ছিল অসাধারণ এক মিলনমেলা। এসময় প্রধান অতিথি আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান মাসেের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
এর আগে পাইনাদী নেছারিয়া আইডিয়াল (দাখিল) মাদরাসা প্রতিস্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মোঃ আবদুর রহমান (সবুর) আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের সাথে কুশল বিনিময় শেষে উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন