ফিলিং স্টেশনে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামের কর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। বিষয়টি নিশ্চিত করেছে

2026-03-09T21:03:58+00:00
2026-03-09T21:03:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফিলিং স্টেশনে তেল না পেয়ে পাম্পকর্মীকে ছুরিকাঘাত!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:০৩ পিএম   (ভিজিট : ২৭৯)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে তেল না পেয়ে মিঠু গোয়ালা নামের কর্মীকে ছুরিকাঘাত করেছে এক গ্রাহক। বিষয়টি নিশ্চিত করেছে এয়ারপোর্ট থানার ওসি সৌমেন মৈত্র।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার বিকেলে ইফতারের প্রায় দুই মিনিট আগে চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে তেল নিতে আসা এক গ্রাহকের সঙ্গে কর্মীদের কথাকাটাকাটি হয়। তেল না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ইফতার শেষে ওই গ্রাহক আবার পাম্পে এসে মিঠু গোয়ালা নামের এক কর্মীকে ছুরিকাঘাত করে। 

পরে সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে এক গ্রাহক ক্ষুব্ধ হয়ে কর্মীকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy