আটোয়ারী বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

সারাবাংলা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯

2026-03-09T21:28:42+00:00
2026-03-09T21:28:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আটোয়ারী বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২৮ পিএম   (ভিজিট : ১৬১)
আটোয়ারী বিএনপির ইফতার মাহফিল
X

আটোয়ারী বিএনপির ইফতার মাহফিল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল এবং দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ মার্চ) উপজেলা বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত ইফতার ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ ও কেন্দ্রীয় বিএনপি’র আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কাজী মোঃ নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আলহাজ মোঃ আব্দুল মজিদ, আটোয়ারী উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ কুদরত-ই-খুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, মির্জা নুরুল ইসলাম হেলাল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান সহ স্থানীয় বিএনপি’র সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।

এদিকে ইফতার মাহফিলের পূর্বে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নব নির্বাচিত সাংসদ প্রায় পৌনে দশ কোটি টাকা ব্যায়ে সাড়ে আট কিঃমিঃ পাঁকা রাস্তার কাজের শুভ উদ্বোধন এবং আড়াই কোটি ব্যায়ে নব নির্মিত দুইটি ভবনের ফলক উন্মোচন করেন। 

এসময় এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী ও উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল সহ বিএনপি’র স্থানীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy