ফুলবাড়ীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2026-03-09T21:38:24+00:00
2026-03-09T21:38:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ইফতার মাহফিল
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৩৮ পিএম   (ভিজিট : ৫৭)
ইফতার মাহফিল
X

ইফতার মাহফিল

দিনাজপুরের ফুলবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেলে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ব্যারিস্টার এ. কে. এম. কামরুজ্জামান (জামান) এবং উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম (মতি)।

ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মিন্টু জানান, দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy