কর্ণফুলীতে অভিযান: ১ কোটি ২১ লাখ টাকার সিগারেটসহ আটক দুই

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-03-09T21:59:24+00:00
2026-03-09T21:59:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কর্ণফুলীতে অভিযান: ১ কোটি ২১ লাখ টাকার সিগারেটসহ আটক দুই
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ৮১)
কর্ণফুলীতে অভিযান
X

কর্ণফুলীতে অভিযান

চট্টগ্রামে শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও শুঁটকি উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় কর্ণফুলী নদীপথ ব্যবহার করে চট্টগ্রামের পতেঙ্গা থানার চায়নাঘাট এলাকার দিকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩০ হাজার ২৭০ প্যাকেট বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বোট থেকে ১ হাজার ৫০ কেজি শুঁটকি মাছও জব্দ করা হয়।

এ ঘটনায় পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। জব্দকৃত পণ্য, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের নদীপথ ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy