মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের মতলব উত্তরে মার্চ-এপ্রিল মাসে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জাটকা

2026-03-10T11:37:46+00:00
2026-03-10T11:37:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মতলব উত্তরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম   (ভিজিট : ২০৯)
X

চাঁদপুরের মতলব উত্তরে মার্চ-এপ্রিল মাসে জাটকা নিধন ও বিক্রি নিষিদ্ধ থাকলেও মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায় প্রকাশ্যে জাটকা বিক্রি হচ্ছে। বিশেষ করে মতলব উত্তরের ষাটনল, একলাসপুর ও নিশ্চন্তপুর হাটে এই অবৈধ ব্যবসা চোখে পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার পাঁচানি চৌরাস্তা বাজার, নয়াকান্দি বাজার ও এখলাশপুর হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাঁকডাক দিয়ে জাটকা বিক্রি করছেন একাধিক ব্যবসায়ী। ক্রেতারাও আগ্রহ দেখিয়ে এসব মাছ কিনতে ভিড় করছেন। সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী এ সময়ে জাটকা ধরা, পরিবহন, বিক্রি ও মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ।

স্থানীয়রা অভিযোগ করেন, কিছু অসাধু জেলে গভীর রাতে মেঘনা নদীতে জাল ফেলে জাটকা আহরণ করছেন। পরে ভোর থেকে সকাল পর্যন্ত এসব মাছ স্থানীয় হাটে নিয়ে এসে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে। এতে সরকারের জাটকা সংরক্ষণ কর্মসূচি ব্যাহত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ইলিশ উৎপাদনও হুমকির মুখে পড়তে পারে।

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, “প্রতিদিন কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করে। তাদের ধরা জাটকা কয়েকজন ব্যবসায়ী হাঁকডাক দিয়ে বিক্রি করেন। নৌ পুলিশ, কোস্ট গার্ডসহ প্রশাসনের লোকজন এ বিষয়গুলো লক্ষ্য করেন না। আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।”

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, “নদীতে আমাদের অভিযান অব্যাহত আছে, স্থলভাগে কিছু করার সুযোগ নেই।”

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার বলেন, “আমরা নিয়মিত টহল দিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযানের ব্যাপকতা আরও বাড়ানো হবে।”

নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, “নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy