আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা

2026-03-10T12:00:20+00:00
2026-03-10T12:00:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:০০ পিএম   (ভিজিট : ১৯১)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা,র‌্যালি অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে সভায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম,উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, পিআইও অফিসের কাম সহকারী গোলাম মহিউদ্দি, অফিস সহায়ক নূরে আলম সিদ্দিক প্রমুখ।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ নান্নু মিয়ার নেতৃত্বে,অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy