যমুনা সেতুতে একদিনে টোল আদায় প্রায় আড়াই কোটি টাকা
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:২১ পিএম (ভিজিট : ৭২)

X
ফাইল ছবি
ঈদকে সামনে রেখে ইতোমধ্যে যমুনাসেতুতে গাড়ি পারাপারের চাপ বেড়েছে।প্রতি ঈদেই যমুনাসেতুতে গাড়ি পারাপারে চাপ বাড়ে এবং টোল আদায় হয়ে থাকে দ্বিগুণ বা তার চেয়েও বেশি।
সোমবার (৯ মার্চ) যমুনাসেতুতে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ২ কোটি ৩৭ লক্ষ ৩৬ হাজার টাকা। পুর্ব পাড় থেকে ১ কোটি ১৮ লক্ষ এবং পশ্চিম পাড় থেকে ১ কোটি ১৯ লক্ষ টাকা টোল আদায় হয়েছে। মোট গাড়ি পাড়াপাড় ২৩ হাজার ২০৬ টি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ উপলক্ষে গাড়ি পারাপারের সংখ্যা বেড়েছে। ঈদে ঘরমুখো মানুষের আরো বৃদ্ধি পাবে।ফলে টোল আদায় দ্বিগুণ হতে পারে।