নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।আজ মঙ্গলবার (১০মার্চ ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষেদুর্যোগ

2026-03-10T12:55:38+00:00
2026-03-10T12:55:38+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ১৯২)
নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।
X

নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬। 

আজ মঙ্গলবার (১০মার্চ ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। 
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান এবং নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হওয়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকার বিভিন্ন ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগের সময় ফায়ার সার্ভিস, প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করলে জানমালের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। বক্তারা শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিদ্যালয় পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়া আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy