হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

মাাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের মাাধবপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয়

2026-03-10T13:06:05+00:00
2026-03-10T13:06:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ
মাাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:০৬ পিএম   (ভিজিট : ১০৯)
হবিগঞ্জের মাাধবপুরে পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি
X

হবিগঞ্জের মাাধবপুরে পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

হবিগঞ্জের মাাধবপুর এলাকায় পৃথক দুইটি অভিযানে প্রায় তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়-গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামনগর এলাকায় জঙ্গলের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, ভারত থেকে মাদক পাচারকারীরা মদগুলো এনে সেখানে লুকিয়ে রেখেছিল।

অন্যদিকে পৃথক আরেকটি অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে জঙ্গলের ভেতর লুকিয়ে রাখা মালিকবিহীন পাঁচটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। চোরাকারবারীরা সুবিধাজনক সময়ে এগুলো সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে সেখানে রেখে যায় বলে জানা গেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও গরুগুলো আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy