মিরপুরে বাণিজ্যিক ভবনের অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আয়েশা

2026-03-10T13:26:20+00:00
2026-03-10T13:29:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরপুরে বাণিজ্যিক ভবনের অগ্নিকাণ্ডে বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:২৬ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ১:২৯ পিএম  (ভিজিট : ১০৪)
X

রাজধানীর মিরপুর-২ নম্বরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ রাকিবুজ্জামান।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুর থানা থেকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

নিহত আয়েশা সিদ্দিকা অন্যন্যার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে, যেখানে তার বাবা পেশায় অটোরিকশা চালক। অন্যদিকে, শেখ রাকিবুজ্জামানের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায়।

হাসপাতালে আছেন আয়েশার মামা, আর তার পরিবারের অন্য সদস্যরা নীলফামারীর সৈয়দপুর থেকে ঢাকায় আসছেন। বিমানবাহিনী আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

এর আগে সোমবার (৯ মার্চ) দুপুরে মিরপুর-২ এলাকায় ১১ তলা একটি বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।




  বিষয়:   অগ্নিকাণ্ড  মিরপুর  বিমানবাহিনী 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy