লাকসামে অগ্নিকাণ্ডে এতিম শিশুদের স্বপ্ন পুড়ে ছাঁই, মসজিদে থাকায় বেঁচে গেছে সবার প্রান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে

2026-03-10T13:32:18+00:00
2026-03-10T13:32:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লাকসামে অগ্নিকাণ্ডে এতিম শিশুদের স্বপ্ন পুড়ে ছাঁই, মসজিদে থাকায় বেঁচে গেছে সবার প্রান
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:৩২ পিএম   (ভিজিট : ২২১)
লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসাটি পুড়ে ছাঁই হয়ে গেছে
X

লাকসাম ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মাদ্রাসাটি পুড়ে ছাঁই হয়ে গেছে

লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বিনীয়া মাদ্রাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুহুর্তের মধ‍্যে মাদ্রাসাটি পুড়ে ছাঁই হয়ে গেছে এবং পুড়েছে এতিম শিশুদের জন‍্য কেনা ঈদের নতুন জামা কাপড়। 

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসার পাশে মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। এসময় হঠাৎ এক শিক্ষার্থী মাদ্রাসায় ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার দেয়। পরে সবাই বেরিয়ে এসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেন।

সংবাদ পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততোক্ষণে আগুনে মাদ্রাসার ভেতরে থাকা নগদ অর্থ, আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে যায়।

মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, ঈদের জন্য কেনা তাদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

মাদ্রাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ জানান, এই অগ্নিকাণ্ডের ফলে নগদ অর্থ, আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে মাদ্রাসার কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেন, বিশেষ করে ঈদের জন্য কেনা শিক্ষার্থীদের নতুন জামা-কাপড়গুলো আগুনে পুড়ে ছাঁই হয়ে যাওয়ায় বেশি কষ্ট লাগছে এবং পরদিন মাদ্রাসায় প্রায় এক হাজার লোকের ইফতারের আয়োজন করেছি। ওই ইফতার সামগ্রীগুলোও পুড়ে ছাঁই হয়ে গেছে। 

লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার কর্মীরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy