বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার

2026-03-10T14:52:34+00:00
2026-03-10T14:52:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫২ পিএম   (ভিজিট : ২২২)
X

বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগী নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।

প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি এলাকায় ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, পর্যায়ক্রমে মোট ৮৬৮ জনকে এই কর্মসূচির আওতায় আনা হবে এবং বাকিদেরও শিগগিরই কার্ড প্রদান করা হবে।
সরকারি এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে, যা সরাসরি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। মূলত নিম্নআয়ের ও প্রান্তিক পরিবারের নারীদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কার্ড পাওয়ার পর অনেক উপকারভোগী নারী সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ তাদের পরিবারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে সহায়ক হবে। কয়েকজন জানান, কার্ড হাতে পাওয়ার আগেই তাদের মোবাইলে টাকা পৌঁছে গেছে, যা তাদের জন্য বড় সহায়তা।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সরকারের এই উদ্যোগ প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিকভাবে সহায়তা ও ক্ষমতায়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে অনেক উপকারভোগীর মোবাইলে টাকা পাঠানো হয়েছে এবং পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy