হিলিতে লাইসেন্সবিহীন তেল বিক্রি ও ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে

2026-03-10T15:54:20+00:00
2026-03-10T15:54:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিলিতে লাইসেন্সবিহীন তেল বিক্রি ও ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:৫৪ পিএম   (ভিজিট : ৪৮)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকায় লাইসেন্স ছাড়া জ্বালানি তেল বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে হিলি বাজার ও হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর মীর মোহাম্মদ সাইফ আলী উপস্থিত ছিলেন।

অভিযানকালে ওজনে কম দেওয়ার অপরাধে হিলি বাজারের ফজলু ট্রেডার্সের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হিলি স্থলবন্দরের চারমাথা মোড় এলাকায় লাইসেন্স ছাড়া খোলা তেল বিক্রির দায়ে আব্দুল ওয়াদুদ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা জানান, দেশে তেলের সংকটকে কেন্দ্র করে অনেকেই লাইসেন্স ছাড়াই খোলা তেল বিক্রি করছেন এবং কোথাও কোথাও ওজনে কম দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy