চট্টগ্রাম প্রেস ক্লাবে আঞ্জুমানে মুহিব্বীনের আলোচনা সভা

অনলাইন ডেস্ক

সারাবাংলা

আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশ এর উদ্যোগে অছিয়ে রাসূল (দ) আমিরুল মুমেনিন খলিফাতুল মুসলেমিন মওলায়ে কায়েনাত ইমাম

2026-03-10T16:58:47+00:00
2026-03-10T16:58:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম প্রেস ক্লাবে আঞ্জুমানে মুহিব্বীনের আলোচনা সভা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম   (ভিজিট : ১৬৪)
ইমাম আলী (আ) এর শাহাদাত উপলক্ষে আলোচনা
X

ইমাম আলী (আ) এর শাহাদাত উপলক্ষে আলোচনা

আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশ এর উদ্যোগে অছিয়ে রাসূল (দ) আমিরুল মুমেনিন খলিফাতুল মুসলেমিন মওলায়ে কায়েনাত ইমাম আলী (আ) এর জরবাত ও শাহাদাত উপলক্ষে আলোচনা সভা গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। 

আনজুমানে মুহিব্বীনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া বাবে সোবহান মনজিলের সাজ্জাদানশিন সৈয়দ গোলাম মোরশেদ। 

উদ্বোধক ছিলেন আনজুমানে মুহিব্বীনে আহলে বায়ত বাংলাদেশ এর সভাপতি গবেষক  মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী। আলোচনা সভায় বক্তারা বলেন, শেরে খোদা হযরত মওলা আলী (আ) সহ আহলে বায়তে রাসূল (দ) কে ভালোবাসা ফরজ। তাঁদের অনুসরণ অনুকরণ এবং ভালোবাসা ও আনুগত্য ঈমানের মাপকাঠি। তাঁদের প্রতি শক্রতা কুফুরি। নামাজে ইবাদতে দুরুদ শরিফে আহলে বায়তকে আমরা স্মরণ করি। তাঁদের স্মরণ ছাড়া সমস্ত ইবাদত অন্তঃসারশূন্য ও অগ্রহণযোগ্য। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা এম.এ আজিজ। বিশেষ আলোচক ছিলেন আহলে বায়ত গবেষক আল্লামা হাশমত উল্লাহ। 

বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডার শরিফ গাউসিয়া মাইমুনা মনজিলের সাজ্জাদানশিন সৈয়দ মিসবাহুর রহমান, মোহাম্মদী ঐক্য কাফেলার প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম, সাবেক এপিপি এডভোকেট মীর ফেরদৌসুল আলম, হযরত ইমাম হোসাইন (রা) ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য মেহেদি হাসান চৌধুরী। অতিথি ও আলোচক ছিলেন মাওলানা রেজাউল করিম শাহীন, মোহাম্মদ আব্দুল হাকিম,  মোহাম্মদ সোহেল মাহবুব, মোহাম্মদ আব্দুল কুদুছ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন চৌধুরী। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক মোহাম্মদ আহসান হাবীব। কোরআন মাজীদ থেকে তেলাওয়াত ও নাতে রাসূল (দ.) পরিবেশন করেন রায়হানুল আবরার মুহাম্মদ ফায়জানুল আবছার। মানকাবাত পরিবেশন করেন মুহাম্মদ সেলিম। 

প্রধান অতিথি সৈয়দ গোলাম মোরশেদ বলেন, আহলে বায়তে রাসূলের (দ) প্রতি মহব্বত রাখাই ঈমান। তাঁদের প্রতি অসম্মান-অশ্রদ্ধা ঈমানহানিতার পরিচায়ক। 

উদ্বোধক গবেষক আবছার তৈয়বী বলেন, নামাজে ইবাদতে দুরুদ শরীফে আহলে বায়তকে স্মরণ করা ফরজ করা হয়েছে। তাঁদের স্মরণ ছাড়া যেকোনো ইবাদত আমল অসার ও মূল্যহীন। আহলে বায়তের প্রতি বিদ্বেষ পথভ্রষ্টতার শামিল। 

আল্লামা এম. এ. আজিজ বলেন, আহলে বায়তের সমালোচনা কিছুতেই সহ্য করা যায় না। কিছু মানুষ আছে এমন যে, আহলে বায়তের শান মর্যাদার হাদিসকে ওরা জাল হাদিস আখ্যা দেয়। ওরা অজ্ঞ ও পথভ্রষ্ট। তাদের জন্য অভিসম্পাত দুনিয়া ও আখিরাতে। 

আলোচক আল্লামা হাশমত উল্লাহ বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর কাবা শরিফে জন্ম নিয়েছেন শেরে খোদা হযরত মওলা আলী (আ.)। শ্রেষ্ঠতম দিবস জুমার দিবসে তিনি দুনিয়ায় আগমন করেন। তাঁর পিতা-মাতাও ঈমানদার এবং নাজাতপ্রাপ্ত। আপনারা সন্তানের নাম রাখবেন আলী, হাসান এবং হোসাইন। এতে অশেষ পুণ্য মিলবে। আনজুমানে মুহিব্বীনের সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বীর পরিবেশনায় সালাত সালাম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়। বহু দ্বীনদার আহলে বায়তপ্রেমী জনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy