আইফোন ও টাকার লোভে সিয়াম হত্যা, দুই কিশোর গ্রেপ্তার

মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগে তার চার

2026-03-10T19:33:55+00:00
2026-03-10T19:33:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আইফোন ও টাকার লোভে সিয়াম হত্যা, দুই কিশোর গ্রেপ্তার
মো: নিয়ামুল ইসলাম, মুকসুদপুর
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৩৩ পিএম   (ভিজিট : ৬৮)
আইফোন ও টাকার লোভে সিয়াম হত্যা
X

আইফোন ও টাকার লোভে সিয়াম হত্যা

গোপালগঞ্জের মুকসুদপুরে আইফোন মোবাইল ও নগদ টাকার লোভে সিয়াম মোল্যা (১৪) নামের এক কলেজছাত্রকে হত্যার অভিযোগে তার চার বন্ধুর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১০ মার্চ) দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের দুইদিন পর সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম এলাকার একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিয়াম মোল্যা উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রামের ইতালি প্রবাসী লিখন মোল্যার ছেলে। তিনি মুকসুদপুর কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গত শনিবার (৭ মার্চ) থেকে সিয়াম নিখোঁজ ছিল। সোমবার রাতে ঝুটিগ্রামের একটি পুকুরে পচা দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সিয়ামের কাছে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিল। সেই ফোন বিক্রি করে এবং টাকা নিয়ে মাদকের জন্য অর্থ জোগাড়ের উদ্দেশ্যে তার চার বন্ধু হত্যার পরিকল্পনা করে। অভিযুক্তরা হলো—বাঁশবাড়িয়া এলাকার ইউপি সদস্য রিপনের ছেলে সাজিদ, টুটুল মুন্সীর ছেলে পারভেজ মুন্সী এবং ঝুটিগ্রামের শাহীন মিয়ার ছেলে দিদার মিয়াসহ চারজন।

পরিকল্পনা অনুযায়ী শনিবার (৭ মার্চ) সিয়ামকে হত্যা করার পর তার মরদেহ একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঝুটিগ্রামের শাহিন মিয়ার ছেলে দিদার (১৪) এবং বাঁশবাড়ীয়া গ্রামের টিটুল মুন্সীর ছেলে পারভেজ (১৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুইজনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

স্থানীয়রা জানান, সিয়ামের মা মারা যাওয়ায় এবং বাবা ইতালিতে অবস্থান করায় সে ঝুটিগ্রামের নানাবাড়িতে থাকত। মাদকের ভয়াবহ প্রভাব মানুষকে কতটা নিষ্ঠুর করে তুলতে পারে, এই হত্যাকাণ্ড তারই একটি দৃষ্টান্ত।

বন্ধুর হাতে বন্ধুর নির্মম হত্যার এ ঘটনায় পুরো মুকসুদপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy