নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ)

2026-03-10T19:43:17+00:00
2026-03-10T19:43:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস
X

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

‘দুর্যোগ প্রস্তুুতি লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) সকাল এগারটার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা কার্যালয়ের ব্যবস্থাপনায় র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শণ করা হয়।

জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মামুন উর রশিদ, নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল ইসলাম ও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রি স্নাল বক্তব্য দেন। 

পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অগ্নিনির্বাপনে বিশেষ মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স নীলফামারীর সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy