আলোচিত সেই মিতু হত্যার রহস্য উদঘাটন

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় মিতু বানু হত্যার ৪০ দিন পর রহস্য উদ্‌ঘাটনসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল

2026-03-10T19:56:00+00:00
2026-03-10T19:57:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আলোচিত সেই মিতু হত্যার রহস্য উদঘাটন
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৭:৫৬ পিএম  আপডেট: ১০.০৩.২০২৬ ৭:৫৭ পিএম  (ভিজিট : ৩৮৭)
মিতু হত্যার রহস্য উদঘাটন
X

মিতু হত্যার রহস্য উদঘাটন

নওগাঁয় মিতু বানু হত্যার ৪০ দিন পর রহস্য উদ্‌ঘাটনসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পুলিশের মিডিয়া সেলে এ তথ্য জানায়।

এর আগে গত তিন দিন শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন- নওগাঁ সদর উপজেলার জাহান আলী, সামিদুল, সুজ্জাত ও রেন্টু ইসলাম।

মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গত ২৫ জানুয়ারি রাতে জাহান আলী নামে এক ব্যক্তি নওগাঁ সদর উপজেলার বিল ভবানীপুর গ্রামের মনতাসুরকে ফোনে জানায়, তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে একটি মরদেহ আছে। পরদিন সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে মরদেহের পরিচয় শনাক্ত হয়। মিতু নামের ওই নারী শহরের বাসিন্দা।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করার জন্য পুলিশ সুপার ক্রাইম এবং সদর থানার ওসিকে নির্দেশনা প্রদান করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ মার্চ জাহান আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল আসামি সামিদুল ও সুজ্জাত এবং মঙ্গলবার (১০ মার্চ) রেন্টু ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি সামিদুল ও জাহান ১২ হাজার টাকায় মিতু বানুকে চুক্তি করে নওগাঁ শহর থেকে বিল ভবানী গ্রামে নিয়ে যায়। ওই গ্রামের মালা নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে জাহান আলী, রিটু, সুজ্জাত, সামিদুল ও অজ্ঞাতনামা আরও কয়েকজন সেখানে যায়। 

পরবর্তীতে তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে ঝামেলা হলে ভিকটিম মিতু চিৎকার শুরু করে। সম্মানের ভয়ে আসামি রেন্টু তার মুখ ও গলা চেপে ধরে, বাকি আসামিরা কেউ হাত-পা ধরে। কিছুক্ষণ পর মিতু মারা গেলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসপি তারিকুল ইসলাম বলেন, আসামি রেন্টুর পরামর্শে ওই গ্রামের মনতাসুরের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে মরদেহ গোপন করে রাখে। পরবর্তীতে মরদেহ উদ্ধার করা হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy