প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩৩ পিএম (ভিজিট : ৪৯)

X
মতবিনিময় সভা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার চৌধুধী মুস্তফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১০ মার্চ মঙ্গলবার বিকালে প্রধান মন্ত্রীর উপদেষ্টা সাথে মতবিনিময় সভায়, উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণলয় বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, এই উপজেলার মানুষের জন্য কাজ করা সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সনদস্য হারুন অর রশিদ হারুন,সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, সহকারি পুলিশ সুপার পাংশা সার্কেল দেব্রত সরকার, বালিয়াকান্দি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোনে, বালিয়াকান্দি থানার ওসি আব্দুস রব দালুকদার, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, উপজেলা বিএপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান প্রমুখ।
এ সময় বালিয়াকান্দি সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজনেরা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।