চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

2026-03-10T21:39:50+00:00
2026-03-10T21:39:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ৩৪৯)
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
X

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাংরি (এফএইচ) বাংলাদেশ-এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকালে সদর উপজেলার গোবরাতলা, আতাহার, ঝিলিম ও শাহজাহানপুর এলাকায় পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, কিশোর-কিশোরী, অভিভাবক এবং কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রায় ৪০০ জন মানুষ অংশগ্রহণ করেন। দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।

সদর উপজেলার কালুপুর গুচ্ছগ্রামে আয়োজিত প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; কমিউনিটির অংশগ্রহণ এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ অবকাঠামো নির্মাণ, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগের সময় আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় গ্রহণ এবং ঝুঁকি হ্রাসে করণীয় বিষয়ে বক্তব্য উপস্থাপন করে। পাশাপাশি সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে আয়োজন করা হয় বিভন্ন ধরনের খেলাধূলা, রচনা লেখা ও কুইজ প্রতিযোগিতা । প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এফএইচ বাংলাদেশের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু, এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর উইলিয়াম জর্জ টুডু এবং ডিজিটাল টেকনোলজি সাপোর্ট কো-অর্ডিনেটর মো. মুশফিকুর রহমান। বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং নিরাপদ জীবন গঠনে সচেতনতা ও প্রস্ততিমূলক বিভিন্ন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং এ ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy