কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। জেলা

2026-03-10T21:42:21+00:00
2026-03-10T21:42:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:৪২ পিএম   (ভিজিট : ৫১)
কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা
X

কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও আলোচনা সভা

“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

র‍্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ডের সময় করণীয় এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল ও পদ্ধতির বাস্তব মহড়া প্রদর্শন করেন। এতে উপস্থিতরা দুর্যোগ মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি ও সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা ও জাকির হোসেন, সহকারী কমিশনার শেখ মাহবুবে সোবহানী, এ. বি. এম. মেজবাহ উদ্দিন আহমেদ, ফারহানা ইয়াসমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল মতিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অ.দা.) মো. এনামুল হক, রেড ক্রিসেন্টের প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিওর সদস্যরা।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তারা বলেন, দুর্যোগ প্রবণ দেশে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই সভায় তরুণ সমাজকে সম্পৃক্ত করে দুর্যোগ মোকাবেলায় একটি শক্তিশালী ও সচেতন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy