নেত্রকোনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম (ভিজিট : ১০৩)

X
নেত্রকোনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নেত্রকোনা জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় “জাতীয় প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” স্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগপ্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ও পৌর প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।