প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম (ভিজিট : ১৭২)

X
পাবনায় ভোক্তার অভিযান
পাবনার সাঁথিয়া উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে বাসা বাড়িতে মিলল মিনি পেট্রোল পাম্প। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সাঁথিয়ায় উপজেলার ধুলাউড়ি গ্রামে এই অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সরকারি পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, দীর্ঘদিন যাবত আলাউদ্দিন তার বাড়িতে মিনি পেট্রোল পাম্প স্থাপন করে ডিজেল বেশি দামে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাসাবাড়ির ভেতরে মিনি পেট্রোল পাম্পের সন্ধান পাওয়া যায়।
অভিযানে অবৈধ ভাবে বাসাবাড়িতে পেট্রোল পাম্প পরিচালনা করায় এবং বেশি দামে বিক্রি করায় মালিক আলাউদ্দিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ওই বাসাবাড়ি থেকে প্রায় তিন হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।