ববি হাজ্জাজের জয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ

2026-03-11T11:02:55+00:00
2026-03-11T11:02:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ববি হাজ্জাজের জয় চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ১৪০)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর) আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

এ আসনে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মামুনুল হকের আইনজীবী এ আবেদন দায়ের করেছেন।

বুধবার (১১ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে ২৫-এর বেশি প্রার্থী নির্বাচনি ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিল। হাইকোর্ট সেইসব আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট ও প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার আওতায় নির্বাচনি অনিয়মের অভিযোগ শুনানির জন্য হাইকোর্ট নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করে। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।




  বিষয়:   হাইকোর্ট  ববি হাজ্জাজ  মামুনুল হক 



Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy