টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মার্চ)

2026-03-11T11:06:13+00:00
2026-03-11T11:06:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:০৬ এএম   (ভিজিট : ২০৫)
ঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
X

ঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার যশলং ইউনিয়নের বাঘিয়া  এলাকায় মুন্সীগঞ্জ ২ আসনে  ইসলামি আন্দোলন বাংলাদেশ এর  প্রার্থী কেএম বিল্লাল হোসেন এর নিজ বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

টঙ্গীবাড়ী উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সভাপতি আব্দুল হাকিম ঢালীর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক  গাজী রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব কেএম বিল্লাল হোসেন। 

সভায় বক্তারা বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং জনগণের কল্যাণে ইসলামী আন্দোলনের আদর্শ বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। 

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং নির্বাচনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy