ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর কোরিয়া আবারও ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ আক্রমণের নিন্দা জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে

2026-03-11T11:16:55+00:00
2026-03-11T12:28:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:১৬ এএম  আপডেট: ১১.০৩.২০২৬ ১২:২৮ পিএম  (ভিজিট : ৬০)
ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
X

ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া আবারও ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘অবৈধ’ আক্রমণের নিন্দা জানিয়েছে এবং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগের প্রতি সমর্থনের কথা বলেছে। দেশটি  উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর বলা হয়েছে। 

আজ বুধবার (১১ মার্চ ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, পিয়ংইয়ং ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নির্বাচিত করার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে।

মোজতবা খামেনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে। খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন।

মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে কেসিএনএ আরো জানিয়েছে, ‘ইরানের বিশেষজ্ঞ পরিষদ ইসলামী বিপ্লবের একজন নতুন নেতা নির্বাচিত করেছে। আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার এবং পছন্দকে সম্মান করি।

মুখপাত্র আরো বলেন, ‘পাশাপাশি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। যারা ইরানের বিরুদ্ধে অবৈধভাবে সামরিক আক্রমণ চালিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্ট করছে এবং অস্থিতিশীলতা বৃদ্ধি করছে তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এটি অগ্রহণযোগ্য এবং সমগ্র বিশ্বকে অবশ্যই এর নিন্দা জানানো উচিত।’

১২ দিন আগে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু করার ঘটনাকে ‘গুন্ডাদের মতো আচরণ’ হিসেবে অভিহিত করে নিন্দা জানায় উত্তর কোরিয়া।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy