প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ১২:১৭ পিএম (ভিজিট : ৬১)

X
ফাইল ছবি
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তর উপকূলে একটি কন্টেইনারবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন জাহাজের কর্মীরা।
আজ বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে ইউকেএমটিও জানায়, ‘সন্দেহজনক তবে অজ্ঞাত একটি বস্তুর’ আঘাতে এ ঘটনা ঘটেছে।
ইউকেএমটিও আরও জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস-আল খাইমাহর উত্তর-পশ্চিমে অবস্থান করছিল। জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।
এদিকে ইরানে নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল।