ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ

বুলেটিন ডেস্ক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ)। আর এই অধিবেশন ঘিরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ

2026-03-11T14:58:33+00:00
2026-03-11T14:58:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ৫০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল (১২ মার্চ)। আর এই অধিবেশন ঘিরে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে এবং যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিধিনিষেধের আওতাভুক্ত এলাকাসমূহ:
বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নলিখিত সীমানার মধ্যে অবস্থিত সকল রাস্তা ও গলিপথে কোনো প্রকার সমাবেশ বা বিক্ষোভ প্রদর্শন করা যাবে না-

উত্তর-পূর্ব দিক: মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত।

পশ্চিম দিক: বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

দক্ষিণ দিক: পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

মিরপুর রোড: শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল।

রোকেয়া সরণি: রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত।

মানিক মিয়া এভিনিউ: ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা।

নিষিদ্ধ কার্যক্রম:
অধিবেশন চলাকালীন এসব এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বল্লম, বন্দুক, লাঠি বা বিস্ফোরক দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও যেকোনো ধরনের মিছিল, শোভাযাত্রা ও ঘেরাও কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৩ ফেব্রুয়ারি এ অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ডিএমপি জানিয়েছে, অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy