হরমুজ প্রণালিতে পরপর তিন জাহাজে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে বুধবার সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো

2026-03-11T16:52:08+00:00
2026-03-11T16:52:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হরমুজ প্রণালিতে পরপর তিন জাহাজে ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪:৫২ পিএম   (ভিজিট : ২৫৯)
জাহাজে ভয়াবহ হামলা
X

জাহাজে ভয়াবহ হামলা

অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় পৃথক তিনটি জাহাজে অজ্ঞাত বস্তু (প্রজেক্টাইল) আঘাত হেনেছে বলে বুধবার সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে। এর মধ্যে একটি জাহাজে আগুন ধরে গেলে বেশিরভাগ নাবিককে সরিয়ে নিতে হয়।

সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানায়, ওমান উপকূলের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘ময়ুরি নারি’ হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, জাহাজটিতে আগুন লাগলেও তা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজে অবস্থান করছেন।

এর আগে রাস আল খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে জাপানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। দুটি সূত্র জানায়, জাহাজটির কর্মীরা নিরাপদ আছেন এবং এটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে।

এ ছাড়া দুবাই থেকে প্রায় ৫০ মাইল উত্তর–পশ্চিমে তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ারেও হামলার ঘটনা ঘটেছে। ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড টেক জানিয়েছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর সব কর্মী নিরাপদ আছেন।

বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশই এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। .

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান–এর সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–এর সংঘাত শুরুর পর এই পথে জাহাজ চলাচল অনেকটাই কমে গেছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy