মন্ত্রী-এমপিদের যে বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলন-বলন এবং কথা বলার ক্ষেত্রে মার্জিত ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন

2026-03-11T17:48:47+00:00
2026-03-11T17:48:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মন্ত্রী-এমপিদের যে বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম   (ভিজিট : ৩১৪)
বিএনপির সংসদীয় দলের প্রথম সভা
X

বিএনপির সংসদীয় দলের প্রথম সভা

সরকারের মন্ত্রী ও দলীয় সংসদ সদস্যদের চলন-বলন এবং কথা বলার ক্ষেত্রে মার্জিত ও সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

বিশেষ করে নিজ নিজ দপ্তরের দায়িত্বের বাইরে গণমাধ্যমে কোনো ধরনের মন্তব্য না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

আজ বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই বৈঠক।

এতে স্বাগত বক্তব্য দেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়ানুবর্তী হয়ে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়া এবং জ্যেষ্ঠ নেতাদের সম্মান দিয়ে আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশনা দেন।

এছাড়া যাতায়াতের সময় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ‘নিজেও আইন মেনে চলেন’ বলে উল্লেখ করেন।

নির্বাচনী ইশতেহারের অন্যতম আকর্ষণ ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক কথা বলেছে। কিন্তু ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই বিএনপি। মানুষ এমন বিএনপিকেই দেখতে চায়।’

দ্রুততম সময়ে ফ্যামিলি কার্ড ও দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালুর ঘোষণা দেন তিনি। পাশাপাশি আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ দেন।

বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ তৈরি করছে।

এ পরিস্থিতি মোকাবিলায় দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে সবাইকে কৃচ্ছ্রসাধনের (মিতব্যয়ী হওয়া) আহ্বান জানান তিনি।

সভায় নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সর্বময় দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংসদীয় সূত্র জানায়, আগামীকাল অধিবেশন শুরুর পর দুই দিনের বিরতি দিয়ে ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে বিরতি দিয়ে ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন চলবে।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy